সত্য বলার প্রচেষ্টায় অটল থাকবে
গণমাধ্যম ডেক্স
সৎ, সাহসী, সুসাংবাদিকতা, বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের জয়ের প্রত্যয় নিয়ে ১৯৯৮ সালের ৪ নভেম্বর যাত্রা শুরু করেছিল প্রথম আলো। নানা চড়াই–উতরাই পেরিয়ে আজ প্রথম আলো ২৮ বছর পূর্ণ করল। বাংলাদেশের মতো দেশ, যেখানে গণমাধ্যমকে প্রতিনিয়ত রাজনৈতিক, সামাজিক ও নানা গোষ্ঠীর চাপে পিষ্ট হতে হয়, সেখানে প্রথম আলো ২৮ বছর ধরে তার মূল্যবোধ ও অবস্থানে অটল থেকেই পথ চলছে। এই বন্ধুর ও অমসৃণ যাত্রাপথে দেশের কোটি কোটি সাধারণ মানুষ, পাঠক ও শুভানুধ্যায়ীরাই আমাদের শক্তি ও সাহস।
শুরু থেকেই প্রথম আলো দলনিরপেক্ষ সাংবাদিকতা এবং স্বাধীন মতপ্রকাশের চর্চা করে এসেছে। শুধু কাগজে–কলমে নয়, বিশ্বাস ও চর্চায় এই মূল্যবোধের অটল অবস্থানের কারণে প্রথম আলো দ্রুতই দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকের মর্যাদা পায়। তথ্যপ্রযুক্তির বিকাশ ও ডিজিটাল রূপান্তরের সঙ্গী হয়ে প্রথম আলো ওয়েবসাইট বাংলাভাষীদের মধ্যে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। দীর্ঘ এই যাত্রাপথে প্রথম আলো অনেকগুলো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে।
বাংলাদেশের মতো অস্থিতিশীল গণতন্ত্র ও রাজনৈতিকভাবে মেরুকৃত একটি সমাজে সত্যের প্রতি অবিচল থাকা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জের। সংবাদমাধ্যমের মূল কাজই ক্ষমতাকে প্রশ্ন করা। এ কারণে গত ২৮ বছর সব সরকারের আমলেই প্রথম আলোকে ক্ষমতাসীনদের বিরাগভাজন হতে হয়েছে। বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া, পত্রিকা বিতরণে বাধা, মামলা করা, সাংবাদিকদের গ্রেপ্তার থেকে শুরু করে নানা ধরনের নিগ্রহের শিকার হয়েছে প্রথম আলো ও প্রথম আলোর সাংবাদিকেরা। ২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। নজিরবিহীন এই হামলা থেকে বোঝা যায়, বাংলাদেশে স্বাধীন মতপ্রকাশের বিপদ কতটা গভীর। সংবাদমাধ্যমের স্বাধীনতা শুধু সাংবাদিকদের পেশাগত অধিকার নয়, এটি নাগরিকের জানার অধিকার এবং গণতান্ত্রিক জবাবদিহির অন্যতম পূর্বশর্ত।
এটি অনস্বীকার্য যে প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি তথ্যপ্রবাহকে সহজ ও দ্রুত করেছে। একই সঙ্গে সাংবাদিকতা ও সংবাদমাধ্যমের সামনে তৈরি করেছে নতুন ও জটিল চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার, অপতথ্যের ছড়াছড়ি ও অনিয়ন্ত্রিতভাবে গণমাধ্যম প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি—সব মিলিয়ে দেশের গণমাধ্যম এখন এক বিশৃঙ্খল ও বিপজ্জনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এর প্রভাব শুধু সংবাদমাধ্যমের ব্যবসা ও পেশাদার সাংবাদিকদের ওপর সীমাবদ্ধ থাকছে না; গণতন্ত্র, জনমত গঠন এবং নাগরিকের তথ্য জানার অধিকারের ওপরও পড়ছে। আমরা মনে করি, মূল্যবোধে অটল থেকে স্বাধীন ও সৎ সাংবাদিকতার চর্চা করে যাওয়াটাই এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ।
প্রথম আলো বিশ্বাস করে, যেকোনো ধারাবাহিক ও বিচ্ছিন্ন আক্রমণের জবাব হলো অটলভাবে সত্য বলে যাওয়া। সৎ, সাহসী ও নিরপেক্ষ সাংবাদিকতাই মানুষের ভালোবাসা ও আস্থার ভিত্তি। আক্রমণ, অপপ্রচার কিংবা অগ্নিসংযোগ কোনোভাবেই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকারকে দমিয়ে রাখতে পারে না। এ ক্ষেত্রে দেশ ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা পাঠক, শুভানুধ্যায়ী ও শুভবোধের মানুষদের নিঃশর্ত ভালোবাসা আমাদের চলার পাথেয়।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঠক, লেখক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা—সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনেও সত্য বলা ও সুসাংবাদিকতায় অটল থাকবে প্রথম আলো।
স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক
জাতীয় -
২
সিনেট নিয়ন্ত্রণে নিতে ডেমোক্র্যাটদের কতটি আসন পেতে হবে?
জাতীয় -
৩
রাজবাড়ীতে প্রবাসী হত্যা মামলায় ১ জনের যাবজ্জীবন, খালাস ৩
জাতীয় -
৪
সেন্টমার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র
জাতীয় -
৫
বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী
জাতীয় -
৬
সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা
জাতীয় -
৭
স্মৃতির ঘাটে আবার ভিড়ছে জলধারা
জাতীয় -
৮
বায়ুদূষণে রুক্ষ হচ্ছে চুল? যত্ন নিন ৫ ঘরোয়া মাস্কে
লাইফস্টাইল -
৯
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন
সারাবাংলা -
১০
গল্প-উপন্যাস পড়া কি ইসলামে নিষিদ্ধ
জাতীয় -
১১
বেকারত্বের মুক্তির নাম: স্টার্টআপ
জাতীয় -
১২
নেপাল প্রিমিয়ার লিগে কী চলছে, বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স কেমন
জাতীয় -
১৩
শিক্ষাপ্রতিষ্ঠানকে অপরাধমুক্ত করতে নবীজির সিরাতচর্চার বিকল্প নেই
জাতীয় -
১৪
সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় -
১৫
জাবিতে নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদল
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
ডেমো নিউজ
সারাবাংলা -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন