সিনেমার নায়ক বানানোর লোভ দেখিয়ে টাকা হাতাল জালিয়াতরা
গণমাধ্যম ডেক্স
সিনেমার নায়ক হতে গিয়ে সাইবার জালিয়াতির ফাঁদে পা দিলেন এক যুবক। পরিচালক রাজ চক্রবর্তীর গলা নকল করে ফোন করে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে দুই লাখ টাকা। অভিনয়ে ইচ্ছুক ওই যুবকের কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিয়ে পাঠানো হয়েছে জালিয়াতদের তিনটি ব্যাংক অ্যাকাউন্টে। পুলিশের প্রাথমিক ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরিচালকের গলা হুবহু নকল করা হয়েছিল। এই ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত একটি নামী প্রযোজনা সংস্থার ভুয়ো ফেসবুক পেজ থেকে। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় দায়ের হওয়া অভিযোগে বলা হয়েছে, সিনেমার সুযোগ তৈরি করে দেওয়ার কথা বলে সাইবার জালিয়াতরা এই পেজটি খুলেছিল। ফেসবুক ঘাঁটতে গিয়ে পেজটি দেখতে পান অভিনয়ে ইচ্ছুক ওই যুবক।
‘বড় ভালো লোক ছিল’ এন্ড্রু কিশোর
সেখানে উল্লেখ ছিল, একটি ঐতিহাসিক চরিত্রের আদলে নতুন সিনেমা তৈরি হচ্ছে। পেজে দেওয়া নির্দেশ অনুযায়ী যোগাযোগ করলে তাকে একটি মোবাইল নম্বর দিয়ে বলা হয় সেটি খোদ পরিচালকের নম্বর। এরপর ওই নম্বরে ফোন করার পর উল্টোদিক থেকে এক ব্যক্তি নিজেকে পরিচালক বলে পরিচয় দেয়। অপর প্রান্তের ব্যক্তি যে আসলে সাইবার জালিয়াত, তা বুঝতে পারেননি ওই যুবক।
জালিয়াতরা প্রথমে তাকে বলে, নাম নথিভুক্ত বা এনরোলমেন্ট করার জন্য ৩০ হাজার টাকা দিতে হবে। সরল বিশ্বাসে নিজের অ্যাকাউন্ট থেকে সুমিত কুমার নামের একজনের অ্যাকাউন্টে সেই টাকা পাঠান যুবক। এর পরের দিন পরিচালকের নাম ভাঙিয়ে তাকে জানানো হয়, এবার প্রোফাইল শ্যুট করা হবে। সেই কাজের জন্য আরও ৯২ হাজার টাকা দাবি করা হয়।
পুরো বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে ওই নামী প্রযোজনা সংস্থার বেশ কিছু ভুয়ো নথি হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। এমনকী, নতুন সিনেমায় ভালো চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়ে হোয়াটসঅ্যাপে একটি চুক্তিপত্রও পাঠানো হয়। সেই কথায় বিশ্বাস করে ওই ৯২ হাজার টাকা দুটি আলাদা কিস্তিতে—পঞ্চাশ হাজার ও বিয়াল্লিশ হাজার টাকা করে শুভজিৎ এবং অজিতা নামের দু’জনের অ্যাকাউন্টে পাঠান ওই যুবক।
এরপরও থেমে থাকেনি প্রতারণা। ঠিক তার পরের দিন দ্বিতীয় ধাপের প্রোফাইল শ্যুটের কথা বলে আরও ৮৫ হাজার টাকা পাঠাতে বলা হয় তাকে। এত টাকা চাওয়ায় যুবকের মনে সন্দেহ দানা বাঁধে। এরপর পরিচিতদের সঙ্গে আলোচনা করে তিনি বুঝতে পারেন, এর পেছনে রয়েছে কোনো বড় সাইবার জালিয়াতির চক্র এবং চক্রের সদস্যরা পরিচালকের গলা নকল করে তার সঙ্গে কথা বলছে।
এই ঘটনার পর যুবকের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরগুলো ব্যবহার করা হয়েছে, সেগুলোর সূত্র ধরে জালিয়াতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র: সংবাদ প্রতিদিন
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
এলইডি ফেস মাস্ক কিনবেন? ত্বকের যত্নে ব্যবহারের আগে জেনে নিন জরুরি কিছু কথা
জাতীয় -
২
নীতা আম্বানির ১৬ কোটির ফড়িং ব্রোচ তৈরি করতে বিখ্যাত চীনা শিল্পীর কেন ১০ বছর লেগেছে
জাতীয় -
৩
অতিরিক্ত গরমের কারণে ঝুঁকিতে পড়ছেন মা ও অনাগত শিশু, জানালেন গবেষকেরা
জাতীয় -
৪
ফিরেই বাজিমাত, ইংল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটার রবিনসন
খেলাধুলা -
৫
সীমান্ত নিরাপত্তায় এআই ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব দিচ্ছে সরকার
জাতীয় -
৬
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জাতীয় -
৭
যে কারণে কাছের মানুষকে ‘স্যরি’ বলা উচিত, মনোবিজ্ঞান কী বলে?
জাতীয় -
৮
‘এটা প্রেম নয়, নোংরামি!’ বিগ বসের ঘরে রাজবীর-নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে ক্ষুব্ধ সৌরভের মা
বিনোদন -
৯
ডিসেম্বরেই পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণ, কার্যকর জানুয়ারিতে
জাতীয় -
১০
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় তেহরান সরাসরি ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
জাতীয় -
১১
শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র সাভার, ওসির গাড়িতে আগুন
সারাবাংলা -
১২
‘বড় ভালো লোক ছিল’ এন্ড্রু কিশোর
জাতীয় -
১৩
কচি কলাপাতা রঙের গাউনে পায়েল সরকার, দুলের নকশায় ‘কুনজর থেকে রক্ষা’র প্রতীক
জাতীয় -
১৪
শিল্পাঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় -
১৫
তিন দিনের মাথায় বদলে গেলো মজুরি বোর্ডের চেয়ারম্যান
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৪
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন