সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি
গণমাধ্যম ডেক্স
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক।
কালবেলা অনলাইনকে ওই সাংবাদিক বলেন, ‘লিফটে ওঠার সময় আমাকে ভিডিও করতে দেখে পরীমনি আমার ফোন কেড়ে নেন। এ সময় ট্রাইপডও ভেঙে ফেলেন।’
পরীমনি তার বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ করেছেন- এমন প্রশ্নের জবাবে ওই সাংবাদিক বলেন, ‘এমন প্রশ্নই ওঠে না। নামার সময় দ্বিতীয়বার আমাকে দেখে তিনিই বরং হাত ধরে টেনে নিয়ে যান। এরপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।’
এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে যান চিত্রনায়িকা পরীমনি। পরে জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, বডিগার্ডদের চড়াও হওয়ার অভিযোগ উঠে।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাকে ঘিরে আদালত থেকে বের করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় সাংবাদিকেরা তাকে ঘিরে ধরে জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান। কেউ কেউ দূর থেকে প্রশ্ন করেন, ‘জামিনের পরে আপনার প্রতিক্রিয়া কী, আমাদের মন্তব্যটা বলেন।’
প্রায় ৩০ সেকেন্ড ধরে চলা এ ঘটনার একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীমনি। তাঁকে বলতে শোনা যায়, ‘কত বড় সাহস, গায়ের মধ্যে হাত দেয়, সাহস দেখায়।’
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত কয়েকজন ওই ব্যক্তিকে সরিয়ে দেন। এরপর ক্ষোভ প্রকাশ করতে করতে দ্রুত গাড়িতে ওঠেন পরীমনি। অন্যদিকে, ওই ব্যক্তি উচ্চ স্বরে বলতে থাকেন, ‘তার গায়ে আমি দেইনি। কেন সে এ অভিযোগ করবে?’
পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরীমনির গাড়ি।
এর আগে, বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমনি। বেলা ১১টা ৫৫ মিনিটে তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মধ্যবর্তী নির্বাচনের ফল কি ট্রাম্পের নেতৃত্বের প্রতি ভোটারদের অনাস্থার বহিঃপ্রকাশ?
জাতীয় -
২
কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে
জাতীয় -
৩
আলোচিত শামীম হত্যাকাণ্ডে যুবদল নেতা ভদু ৩ দিনের রিমান্ডে
জাতীয় -
৪
সৌন্দর্যচর্চার বিশ্বমানের সংগ্রহ এখন এক ঠিকানায়—Beauty Hub
জাতীয় -
৫
হাত মিলিয়ে খেলতে নেমেছে ভারত-পাকিস্তান, গ্যালারি ফাঁকা
জাতীয় -
৬
তিতাস একটি যদির নাম: ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষে
জাতীয় -
৭
অবসরের ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো
খেলাধুলা -
৮
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে আছেন যারা
জাতীয় -
৯
টিপু মুনশি-সালমান এফ রহমানসহ আলোচনায় ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
জাতীয় -
১০
ইরান যুদ্ধের কারণে মধ্যবর্তী নির্বাচনে হার, অবশেষে স্বীকার করলেন ট্রাম্প
জাতীয় -
১১
বই কিনতেন ভাগাভাগি করে, একজন পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আরেকজন জাহাঙ্গীরনগরে
জাতীয় -
১২
প্রধানমন্ত্রীর আগমনের দিনে খুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা
সারাবাংলা -
১৩
ইসরায়েলে প্রধানমন্ত্রী নির্বাচনে দলগুলোর মতামত নিচ্ছেন প্রেসিডেন্ট
জাতীয় -
১৪
টিকা সংকট ও শিশুমৃত্যু: ইউনূস সরকারের দায় তদন্তে কমিশন
জাতীয় -
১৫
জাঙ্গোর সেঞ্চুরি, প্রথমদিনে ৪ উইকেট তুলতে পারল বাংলাদেশ
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
Test Sports News 3
খেলা -
১৩
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৪
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন