সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে জখম
গণমাধ্যম ডেক্স
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠেছে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলের চাবিও নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে এক গ্রাহক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী লঞ্চঘাট এলাকার জেলেপল্লিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পল্লী বিদ্যুতের লাইনম্যান সৌরভ ভিড়া (২১) ও মেসেঞ্জার ওমর ফারুক (৪২)। তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে লাইনম্যান সৌরভের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পল্লী বিদ্যুৎ বাউফল জোনাল অফিস সূত্রে জানা যায়, নিমদী জেলেপল্লির বাসিন্দা আবুল হোসেন নামের এক গ্রাহকের দুটি বিদ্যুৎ মিটারের একটিতে ৮ মাস এবং অন্যটিতে ৪ মাসের বিল বকেয়া ছিল।
বকেয়া বিল পরিশোধ না করায় বুধবার ওই দুটি মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন লাইনম্যান সৌরভ ও মেসেঞ্জার ওমর ফারুক। এ সময় ক্ষুব্ধ হয়ে আবুল হোসেনসহ তার পরিবারের ৪-৫ জন সদস্য তাদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে দুজনকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়। এছাড়া তাদের মোটরসাইকেলের চাবি নিয়ে যাওয়া হয়েছে।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ২ কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মানবতার সেবায় মহানবী (সা.)-এর শিক্ষা
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এ ঘটনায় পল্লী বিদ্যুতের সহকারী কর্মকর্তা (প্রশাসন) মোহাম্মদ ইয়াকুব আলী বাদী হয়ে বাউফল থানায় একটি এজাহার দিয়েছেন।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুতের দুই কর্মীকে মারধরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
মৃত্যুর পরের প্রথম রাত: কবরে কী ঘটে মানুষের সঙ্গে
জাতীয় -
২
মিয়ানমারে পাচারকালে সাড়ে ২৪ হাজার কেজি সার জব্দ, আটক ৮
জাতীয় -
৩
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
সারাবাংলা -
৪
সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সারাবাংলা -
৫
জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি
জাতীয় -
৬
শিশু অধিকার সুরক্ষায় আইন সংশোধনে সংসদীয় ককাসের উদ্যোগ
জাতীয় -
৭
ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট
জাতীয় -
৮
মানবতার সেবায় মহানবী (সা.)-এর শিক্ষা
জাতীয় -
৯
২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ
জাতীয় -
১০
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান
জাতীয় -
১১
সাজেকে ক্ষতিগ্রস্তদের বিষয়ে কী পদক্ষেপ, জানতে চেয়েছে সংসদীয় কমিটি
জাতীয় -
১২
সরকার বদলালেও মানুষের জীবনে মৌলিক পরিবর্তন আসেনি: গণসংহতি আন্দোলন
জাতীয় -
১৩
বাংলাদেশের মতো স্কোয়াডের গভীরতা আমাদের নেই: ভুটানের কোচ
খেলাধুলা -
১৪
রিজিকের ফয়সালা হয় আসমানে
জাতীয় -
১৫
ফুডপ্যান্ডার ডেলিভারি পার্টনারদের জন্য বিশেষ মোবাইল প্যাকেজ এনেছে বাংলালিংক
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন