সরকারি পদক্ষেপের পরিধি বাড়াতে হবে
গণমাধ্যম ডেক্স
ডিজিটাল অবকাঠামোর বিকাশ ও ইন্টারনেটের সহজলভ্যতা আমাদের জীবনযাত্রাকে গতিশীল করলেও, ভার্চ্যুয়াল জগৎকে নারীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ করে তুলেছে। সম্প্রতি বাংলাদেশ মহিলা পরিষদ ও ডিজিটালি রাইটের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘অ্যাবিউজ বিয়ন্ড দ্য স্ক্রিন’ (পর্দা ছাপিয়ে সহিংসতা) শীর্ষক গবেষণা প্রতিবেদন বলছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের প্রায় ৬৪ শতাংশ প্রযুক্তিসহায়ক সহিংসতার শিকার হচ্ছেন। এ পরিসংখ্যান আমাদের সমাজ ও ডিজিটাল ব্যবস্থার এক গভীর সংকটের প্রতিফলন।
গবেষণা প্রতিবেদনটিতে দেখা যায়, তরুণী, শিক্ষার্থী ও উচ্চশিক্ষিত নারীরাই এই ডিজিটাল সহিংসতার প্রধান শিকার। বিশ্ববিদ্যালয় পাস নারীদের ৭৭ শতাংশ এবং ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের ৪৯ শতাংশই কোনো না কোনোভাবে সাইবার আক্রমণের মুখোমুখি হচ্ছেন। আর এই অপরাধ ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে ফেসবুক ও মেসেঞ্জার।
আরও করুণ বাস্তবতা হলো ভুক্তভোগী নারীদের প্রতিকার পাওয়ার সুযোগ প্রায় শূন্যের কোঠায়। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর দায়িত্বহীনতা ও বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। গবেষণার তথ্য অনুযায়ী, সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অভিযোগ জানিয়েও ৫৬ শতাংশ ক্ষেত্রে কোনো প্রতিকার পাওয়া যায়নি। আন্তর্জাতিক এসব টেক জায়ান্টের দেশে কোনো স্থানীয় প্রতিনিধি বা আইনি জবাবদিহি না থাকায় তারা এ দেশের নারীদের নিরাপত্তাকে ক্রমাগত অবহেলা করে যাচ্ছে।
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার সীমাবদ্ধতা ও আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নারীদের ওপর বিচার পাওয়ার আশাকে আরও ফিকে করে দিচ্ছে। সাইবার অপরাধের শিকার হয়ে মাত্র ৫ শতাংশ নারী পুলিশের দ্বারস্থ হতে পারছেন। তবে আইনি সাহায্য চাওয়া নারীদের ৮২ শতাংশই জানিয়েছেন, তাঁদের মামলায় কোনো অগ্রগতি হয়নি। এর পাশাপাশি আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিও অপরাধীদের পরোক্ষ সুরক্ষা দিয়ে যাচ্ছে। গবেষণায় অংশগ্রহণকারী ৭২ শতাংশ নারীর অভিমত—অনলাইনে নিপীড়নের শিকার হলে অপরাধীকে কাঠগড়ায় না তুলে উল্টো ভুক্তভোগী নারীকেই দোষারোপ।
অনলাইনে নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে এটিকে কোনো বিচ্ছিন্ন সামাজিক অপরাধ হিসেবে না দেখে একটি পদ্ধতিগত ও প্রযুক্তিগত সংকট হিসেবে মোকাবিলা করতে হবে। শুধু নারীদের সচেতন হতে বলা বা ইন্টারনেট ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। টেক জায়ান্ট প্ল্যাটফর্মগুলোকে বাংলাদেশে স্থানীয় অফিস স্থাপন ও তাৎক্ষণিক প্রতিকার দেওয়ার আইনি বাধ্যবাধকতায় আনতে হবে। একই সঙ্গে প্রতিটি থানায় সাইবার ক্রাইম তদন্তের উপযুক্ত প্রযুক্তিগত প্রস্তুতি ও দক্ষ জনবল গড়ে তোলা জরুরি। নারীদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে না পারলে ডিজিটাল বিপ্লবের সব অর্জনই ফিকে হয়ে যাবে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নিজ সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলো বার্সেলোনা
জাতীয় -
২
বিটিআরসির প্রস্তাবের পর তরঙ্গের দাম আরও কম চায় অপারেটররা, রাজস্ব নিয়ে চিন্তায় সরকার
জাতীয় -
৩
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শিগগিরই শেষ হবে, বললেন ট্রাম্প
জাতীয় -
৪
বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে
জাতীয় -
৫
ব্যালন ডি’অর: কে কত পয়েন্ট পেলেন, কোন দেশ কাকে ভোট দিল
জাতীয় -
৬
চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা
জাতীয় -
৭
মৌসুমী–ওমর সানীর দুই সন্তান কে কোথায়, কী করছেন
জাতীয় -
৮
বুয়েটে ৫ পদে নিয়োগ, বেতনস্কেল ৫৮ হাজার থেকে ১,০০,০০০
জাতীয় -
৯
একদিনের ব্যবধানে সোনার দামে বড় পতন
অর্থনীতি -
১০
ইরান যুদ্ধে মার্কিন জ্বালানি কোম্পানিগুলোর মুনাফা ১৩ হাজার কোটি ডলার
জাতীয় -
১১
হরমুজ প্রণালিতে এক মাসে সর্বোচ্চ ৩৫ জাহাজে হামলা
জাতীয় -
১২
সেন্সর ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
জাতীয় -
১৩
নারী বিশ্বকাপের প্রাইজমানি দ্বিগুণ করল ফিফা
জাতীয় -
১৪
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
আন্তর্জাতিক -
১৫
হামাসও কি ফাতাহর ভুলগুলোর পুনরাবৃত্তি করতে যাচ্ছে
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১১
ডেমো নিউজ
সারাবাংলা -
১২
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন