|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ১১:২৯ পিএম
২২৫ পঠিত
সিরাজগঞ্জে আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতাকর্মী কারাগারে
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
সিরাজগঞ্জে পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে।  সোমবার (২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর ও তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। ...

সিরাজগঞ্জে পুলিশি অভিযানে গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

সোমবার (২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর ও তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম (৩৭), রায়গঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত বাহাজ আলীর ছেলে আওয়ামী লীগ নেতা মো. আব্দুল আলিম সরকার (৪৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে যুবলীগ নেতা মো. লুৎফর রহমান (৩২), ভুইয়াগাতী গ্রামের দীপক কুমার সরকারের ছেলে যুবলীগ কর্মী সম্রাট কুমার সরকার (৩৮) এবং আমডাঙ্গা গ্রামের রওশন আলীর ছেলে যুবলীগ কর্মী মো. আরিফ হোসেন (৩২)।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, রোববার রাতে খোকসাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

তাড়াশ থানার ওসি ইমাম জাফর জানান, রোববার বিকেলে তাড়াশ থানার  হামকুড়িয়া অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই পার্শ্ববর্তী রায়গঞ্জ ও সলঙ্গা থানা এলাকার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সূত্র: কালবেলা