সংসারের হাল ধরতে মালয়েশিয়া, মনিরুল ফিরলেন লাশ হয়ে
গণমাধ্যম ডেক্স
সংসারের অভাব ঘোচাতে একমাত্র ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন বাবা-মা। স্বপ্ন ছিল, ছেলে উপার্জন করে সংসারের হাল ধরবেন, দুই মেয়েকে নিয়ে একটু ভালো থাকবেন তারা। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার। মালয়েশিয়া থেকে ২৪ বছর বয়সী মনিরুল ইসলাম ফিরেছেন নিথর দেহ হয়ে। কী কারণে তার মৃত্যু হয়েছে, সেই প্রশ্নের উত্তরও এখনো অজানা পরিবারের কাছে। একমাত্র ছেলের মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রামের পরিবেশ।
মনিরুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নের কুমারগাড়ী (চন্দ্রকোনা) গ্রামের ইয়াছিন আলীর ছেলে। পরিবারের আর্থিক অনটন দূর করতে ২০২৩ সালের মার্চে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে মনিরুলই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তান। তার পাঠানো টাকায় কোনোমতে চলত পরিবারের নিত্যদিনের খরচ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর মনিরুলের মৃত্যুর খবর পান স্বজনেরা। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পরিবার। স্বজনদের ভাষ্য, মনিরুলের সঙ্গে থাকা ব্যক্তিরা ফোন করে জানান, রাতে ঘুমিয়ে ছিলেন তিনি। সকালে আর ঘুম থেকে ওঠেননি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা ইয়াছিন আলী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ছেলেকে পাঠিয়েছিলাম টাকা উপার্জন করে সংসারটা ভালোভাবে চালাবে এই আশায়। আমার এক ছেলে, দুই মেয়ে। ছেলে যে টাকা পাঠাত, তা দিয়েই কোনো রকমে সংসার চলত। এখন আমার কী হবে?’
ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে শোকে মুহ্যমান তার মা। কথা বলতে গেলেই কান্নায় ভেঙে পড়ছেন তিনি। বিলাপ করে বলেন, ‘আমার ছেলে আর নেই। এখন আমাকে মা বলে ডাকবে কে? সংসার চালাবে কে?’
মনিরুলের চাচা আলতাফ হোসেন বলেন, ‘বড় ভাইয়ের ছেলেকে অনেক আশা নিয়ে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু সে ফিরল লাশ হয়ে। কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটাও আমরা জানি না। গত ১৫ অক্টোবর ঠিক কী ঘটেছিল, তা জানতে চাই। আমার ভাতিজার আসলে কী হয়েছিল, কী কারণে তার মৃত্যু হলো, এর সঠিক তথ্য চাই।’
স্বজনেরা জানান, বিদেশে যাওয়ার পর মনিরুলের পাঠানো অর্থেই চলত পরিবারের দৈনন্দিন খরচ। বাবা-মায়ের মুখে হাসি ফোটানো এবং দুই বোনের ভবিষ্যৎ নিশ্চিত করার স্বপ্ন ছিল তার। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে পরিবারটি এখন শোকের পাশাপাশি চরম আর্থিক অনিশ্চয়তায় পড়েছে।
শুক্রবার সকালে মনিরুলের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয় লোকজন। বাড়িতে মরদেহ পৌঁছানোর পর স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পরে জুমার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
গ্যাস সংকটের মাঝে আরেক দুঃসংবাদ, ৪ নভেম্বর থেকে কমবে সরবরাহ
অর্থনীতি -
২
নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যা, তাজুলের আরও ২ সহযোগী গ্রেপ্তার
জাতীয় -
৩
প্লাস্টিক দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ
জাতীয় -
৪
তালা ঝুলছে বাউফল পাঠাগারে, নষ্ট হচ্ছে বই-আসবাবপত্র
জাতীয় -
৫
পাবনায় প্রকাশ্যে জোড়া খুনের ৪৮ ঘণ্টা পর মামলা
জাতীয় -
৬
আইসিসি টেস্ট র্যাংকিং ও চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান হারাল অস্ট্রেলিয়া
জাতীয় -
৭
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৮
তাহসিফ হত্যা মামলা: সিসিটিভিতে দেখা সেই তরুণী ৪ দিনের রিমান্ডে
জাতীয় -
৯
অটোরিকশার নিবন্ধন: কত টাকা, কী কী কাগজ প্রয়োজন, চলবে কোথায়?
জাতীয় -
১০
হাইকোর্ট থেকে জামিন পেলেন আখতারুজ্জামান
জাতীয় -
১১
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
জাতীয় -
১২
নবীন বন্ধুদের বরণ করে নিল খুলনা বন্ধুসভা
জাতীয় -
১৩
ভূতের ছড়া
জাতীয় -
১৪
সন্তানের ওপর বাবা-মায়ের বদদোয়া: পরিণতি কী
জাতীয় -
১৫
১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে মিলছে ৭০ টাকার টিকিট
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৪
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৫
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৬
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি -
১২
ডেমো নিউজ
সারাবাংলা -
১৩
ক্লাউড কম্পিউটিং খাতে তরুণদের কর্মসংস্থানের বিশাল সুযোগ
তথ্য-প্রযুক্তি -
১৪
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৫
ডেঙ্গু জ্বরের লক্ষণ ও বাসায় তাৎক্ষণিক করণীয় পদক্ষেপ
স্বাস্থ্য
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন