|
| |
সোমবার, ০২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হোটেলে থাকার সময় যে অভ্যাসগুলো বাদ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০২ নভেম্বর, ২০২৬, ০৬:১৬ পিএম
১৬৭ পঠিত
হোটেলে থাকার সময় যে অভ্যাসগুলো বাদ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
হোটেলে উঠলেই যেন বদলে যায় অনেকের আচরণ! বাড়িতে যে মানুষটি বেশ শান্ত-শিষ্ট, হোটেলের করিডরে তাকেই হয়তো দেখা যায় উচ্চস্বরে কথা বলতে, আবার কেউ কর্মীদের সঙ্গে করেন দুর্ব্যবহার। কেউ তো সুযোগ পেলে কক্ষের হেয়ার ড্রায়ার কিংবা তোয়ালেও স্যুটকেসে ভরে নেন।  অতিথির এমন নানা কাণ্ডে রীতিমতো বিরক্ত ব্রিটিশ শিষ্টাচার...
হোটেলে উঠলেই যেন বদলে যায় অনেকের আচরণ! বাড়িতে যে মানুষটি বেশ শান্ত-শিষ্ট, হোটেলের করিডরে তাকেই হয়তো দেখা যায় উচ্চস্বরে কথা বলতে, আবার কেউ কর্মীদের সঙ্গে করেন দুর্ব্যবহার। কেউ তো সুযোগ পেলে কক্ষের হেয়ার ড্রায়ার কিংবা তোয়ালেও স্যুটকেসে ভরে নেন।  অতিথির এমন নানা কাণ্ডে রীতিমতো বিরক্ত ব্রিটিশ শিষ্টাচার বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন। হোটেলে থাকার সময় কোনো আচরণগুলো এড়িয়ে চলা উচিত, আর কীভাবে হয়ে ওঠা যায় একজন আদর্শ অতিথি—সেসব নিয়েই দিয়েছেন পরামর্শ। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মধ্য লন্ডনে অবস্থিত শিষ্টাচারবিষয়ক প্রতিষ্ঠান ‘দ্য ইংলিশ ম্যানার’-এর পরিচালক হ্যানসনের মতে, হোটেলে খারাপ আচরণের পেছনে কাজ করে এক ধরনের বাণিজ্যিক মানসিকতা। অনেক অতিথি মনে করেন, অর্থের বিনিময়ে সেবা নিচ্ছেন বলে সেখানে যা খুশি করার অধিকার তাদের রয়েছে। অথচ বাড়িতে তারা এমন আচরণ করতেন না। হোটেলস ডটকমের এক শিষ্টাচারবিষয়ক প্রতিবেদনে দেখা গেছে, ব্রিটিশ অতিথিদের মধ্যে সকালের নাশতার বুফেতে লাইনের আগে চলে যাওয়া, তোয়ালে দিয়ে রোদ পোহানোর চেয়ার দখল, কক্ষে ধূমপান এবং কেটলিতে অন্তর্বাস ধোয়ার মতো ঘটনা ঘটে। অথচ নিজেদের বিশ্বের অন্যতম ভদ্র পর্যটক বলে মনে করেন ব্রিটিশরা। হ্যানসনের মতে, হোটেলে ভালো আচরণের প্রথম শর্ত কর্মীদের সম্মান করা। কর্মীদের নাম মনে রাখা এবং তাদের নাম ধরে সম্বোধন করলে তারা অতিথির প্রতি আরও আন্তরিক হন। এমনকি ভালো ব্যবহারের সুবাদে কক্ষের উন্নত সুবিধা বা বাড়তি সেবা পাওয়ার সম্ভাবনাও তৈরি হতে পারে। হোটেলে কোনো সমস্যা হলে চুপ না থেকে ভদ্রভাবে তা জানানো উচিত বলেও মনে করেন তিনি। তার মতে, ভদ্রতা মানে সবকিছু মেনে নেওয়া নয়। কক্ষ পরিষ্কার না হলে বা তোয়ালে নোংরা থাকলে বিষয়টি কর্মীদের জানানোই ভালো। হোটেলের করিডরেও নীরবতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন হ্যানসন। তার ভাষায়, করিডর হওয়া উচিত উপাসনালয়ের মতো শান্ত। কারণ, পাশের কক্ষে কেউ দিনের বেলায় ঘুমাতে পারেন। হোটেলের প্রসাধনসামগ্রী নেওয়ার ক্ষেত্রেও সীমা মানতে হবে। ছোট সাবান, সেলাইয়ের কিট বা স্লিপার নেওয়া যেতে পারে। তবে হেয়ার ড্রায়ার, তোয়ালে, বিছানার চাদর কিংবা বাথরোব নিয়ে যাওয়া চুরি বলেই মনে করেন তিনি। আর ভালো হোটেলে লাগেজ নিজে টেনে না নিয়ে কনসিয়ার্জ বা কর্মীদের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ।    সূত্র: বিবিসি

সূত্র: নতুন আরএসএস সোর্স