|
| |
মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হারা ম্যাচে ২ রেকর্ড ঈশান কিষানের

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৬:৪৪ পিএম
৩৯৩ পঠিত
হারা ম্যাচে ২ রেকর্ড ঈশান কিষানের
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন ইশান কিষান। আর সেই ইনিংসেই ভারতের হয়ে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন এই উইকেটকিপার-ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে। শুধু তাই নয়? ভারতের হয়ে ত...

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন ইশান কিষান। আর সেই ইনিংসেই ভারতের হয়ে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন এই উইকেটকিপার-ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে।

শুধু তাই নয়? ভারতের হয়ে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এখন ২০০০ রানের মাইলফলকও ইশান কিষানের দখলে। 

হ্যামিল্টনের সেডন পার্কে রোববার সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৩২ বলে ৬১ রান করেন ঈশান। পাঁচটি করে চার ও ছক্কায় সাজানো ছিল তার ঝড়ো ইনিংসটি। এই ইনিংসের মাধ্যমে চলতি বছরে ঈশানের টি-টোয়েন্টি রান দাঁড়িয়েছে ১ হাজার ২২০। ভারতের হয়ে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। এর আগে ২০২২ সালে ১ হাজার ১৬৪ রান করে এই রেকর্ড গড়েছিলেন সূর্যকুমার।

সব দেশের ক্রিকেটারদের বিবেচনায় অবশ্য ঈশান আছেন দ্বিতীয় স্থানে। ২০২১ সালে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ১ হাজার ৩২৬ রান করে তালিকার শীর্ষে রয়েছেন।

আজ ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন ঈশান। ১ হাজার ৩৪৫ বল খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। বলের হিসেবে ভারতের তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করেছেন বাঁহাতি এই ব্যাটার।

এই তালিকায় সবার ওপরে আছেন অভিষেক শর্মা। মাত্র ১ হাজার ২৪ বল খেলে ২ হাজার রান পূর্ণ করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমারের লেগেছিল ১ হাজার ১৬৪ বল।

তবে ইশানের দুই রেকর্ডের দিনটা ছিল নিউজিল্যান্ডের। সিরিজের শেষ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে ১২ বল আগেই ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টিম ইন্ডিয়াকে। যদিওবা প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় শ্রেয়াস আইয়ারের দল। 

সূত্র: নতুন আরএসএস সোর্স