|
| |
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৬, ১১:০০ এএম
৩৫৪ পঠিত
হাসানের ৬ শিকারের দিনে বাংলাদেশ হারাল ৩ উইকেট
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিলেট টেস্ট

ক্যারিবীয়দের বিপক্ষে সিলেট টেস্টে বল হাতে আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ। ৬ উইকেট শিকার করেছেন টাইগার তারকা পেসার। ওয়েস্ট ইন্ডিজকে তাতে থামানো গেছে সাড়ে তিনশো পার করতেই। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি। ইনিংসের শুরুর দিকে ৩ উইকেট হারিয়েছে টিম টাইগার্স। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬.৪ ওভার ব্যাট করে ৩৫৬ রানে প্রথম ইনিংসে থামে। জবাবে নেমে আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ৩ উইকেটে ৪০ ওভারে ৮০ রান তুলে শুক্রবার শেষ করেছে বাংলাদেশ। এখনও ২৬৮ রানে পিছিয়ে, হৃদয় ২৯ রানে এবং মুশফিক ১৯ রানে তৃতীয় দিনের লড়াই শুরু করবেন। ৩৫৬ রান সামনে রেখে ব্যাটে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম ফিল্ডিংয়ের সময় চোট পাওয়ায় ব্যাটে নামেননি। তানজিদ তামিমের সাথে ওপেন করেন আপদকালীন দায়িত্ব পাওয়া অফস্পিনার নাঈম হাসান। পঞ্চম ওভারে দলীয় ১৩ রানে নাঈম আউট হন। ৬ বলে ৫ রান করে। ২২ রানে আউট হন আরেক ওপেনার তানজিদ, ৩৩ বলে ১৬ রান করে। তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় যোগ করেন ২৯ রান। ২২.৪ ওভারে শান্ত আউট হলে জুটি ভাঙে। ৬৫ বলে ১৮ রান করে যান অধিনায়ক। পরে হৃদয় ও মুশফিক অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন। ক্যারিবীয়দের হয়ে একটি করে উইকেট নেন জেইডেন সিলেস, শামার জোসেফ ও জাস্টিন গ্রিভস। এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সেঞ্চুরি করেন আমির জাঙ্গো। ২১২ বলে ১৩৩ রান করেন তিনি। ৬১ রান করেন কেভিন উইকহ্যাম। ৫১ রান করেন জাস্টিন গ্রিভস। জোমেল ওয়ারিক্যান ২৭ এবং জশুয়া বিশপ করেন ২৩ রান। বাংলাদেশের হাসান মাহমুদ ২৪ ওভারে ৯০ রানে ৬ উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।