প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:১৮ এএম || প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ১১:২০ এএম
স্পেনে দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষে নিহত ৪৬
স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটের দিকে দেশটির মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যবর্তী রেলপথে এ দুর্ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। […]