গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৮:০৬ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০২:২৮ পিএম

সাহায্য চেয়ে ইয়ামালের বাবার রহস্যজনক বার্তা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সাহায্য চেয়ে ইয়ামালের বাবার রহস্যজনক বার্তা

বার্সেলোনা তারকা লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই বার্সেলোনার সমর্থক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি রহস্যজনক বার্তা পোস্ট করার পর চারদিকে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মুনির লিখেছেন, হ্যালো, বার্সেলোনা পরিবারের সবাইকে শুভ সকাল। একজন ব্যক্তি ও মানুষ হিসেবে আমার সাহায্য প্রয়োজন।

বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে নিজের একটি সাদাকালো ছবির সঙ্গে ৩৯ বছর বয়সী মুনির এই বার্তাটি পোস্ট করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’-এর তথ্য অনুযায়ী, এই বার্তাটি বার্সেলোনা ক্লাবে শঙ্কা তৈরি করেছে। এমনকি ব্যালন ডি’অর অনুষ্ঠান থেকে ফেরার পথে বার্সেলোনা-এল প্রাত বিমানবন্দরে মুনিরের একটি কথিত ঘটনার সঙ্গেও এটিকে জুড়ে দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটি ক্যাফেতে এক ওয়েটারকে লক্ষ্য করে কড়া কথা বলার পর তার মুখে থুথু দেন মুনির। সেখানে একজনের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এখন পর্যন্ত মুনির বা ইয়ামালের ঘনিষ্ঠ কেউ এই উদ্বেগজনক ও রহস্যজনক বার্তার প্রকৃত অর্থ কী, তা পরিষ্কার করেননি।

এর কয়েক ঘণ্টা পর ট্রেনের ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় সমবেদনা জানিয়ে আরেকটি বার্তা পোস্ট করেন মুনির। তিনি বলেন, ‘ট্রেন দুর্ঘটনায় নিহতদের সকল পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করছি।’

এরপর র‍্যাপার লা ফোইনের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমার ভাই, আমার ঘরই তোমার ঘর।’

সূত্র: গোলডটকম।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।