ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ভুয়া তিন ভোটার হলেন, দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষে ছাত্র হিমেল, আলীম প্রথম বর্ষের ছাত্র সিয়াম, মিনহাজ।
প্রিসাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এসেছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: কালবেলা