গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৫৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:৩৫ এএম

সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মেয়র নোভা গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ছিলেন। 

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় তার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উপজেলার শিমুলবাড়িতে ইউনিয়ন নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে থানায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তিনি সেই মামলার এজাহারভুক্ত ৬নং আসামি। বৃহস্পতিবার আইনি কার্যক্রম সম্পন্ন শেষে তাকে আদালতে পাঠানো হবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।