জামালপুর শহরের ছনকান্দায় সবুজ (৩৩) নামের এক যুবকের মরদেহ করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ব্রহ্মপুত্র সেতুর বাইপাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সবুজ জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারি এলাকার সুরুজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার এসআই রিপন চন্দ্র জানান, সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ট্রাকের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি একদিকে পড়েছিল আর যুবকের মরদেহ ছিল অন্যদিকে।
খবর পেয়ে জামালপুর সদর থানায় আসেন নিহতের বাবা সুরুজ্জামান। তিনি বলেন, কয়েক দিন ধরে কাজের প্রয়োজনে ময়মনসিংহে ছিলেন সবুজ। আজ সকালে জামালপুরের উদ্দেশে রওনা দেয় সে।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স