গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৩:৪৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৫:০৪ পিএম

সেই জাপানের কাছে এবার এক গোলে হার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সেই জাপানের কাছে এবার এক গোলে হার

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ১–০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। আগের দুই দেখায় বড় ব্যবধানে হারলেও এবার জাপানের সঙ্গে লড়াই করেছে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি রাসেল মাহমুদ জিমি–আমিরুল ইসলামরা।

গত ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে জাপানের কাছে ৬–১ গোলে হেরেছিল বাংলাদেশ। এর আগে গত বছর হকি এশিয়া কাপেও ছিল একই ব্যবধান।

ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ শুরু থেকেই রক্ষণাত্মক কৌশলে খেলেছে বাংলাদেশ। অন্যদিকে আক্রমণে একের পর এক চাপ তৈরি করেছে জাপান। ম্যাচে পাঁচটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি বেশির ভাগ সময়। শেষ পর্যন্ত ৪০ মিনিটে ফুজিশিমা রেইকির গোলে এগিয়ে যায় জাপান। সেটিই হয়ে থাকে ম্যাচের একমাত্র গোল।

সাগর–আলিফদের হাত ধরে এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩–০ গোলে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। আগামীকাল একই মাঠে নিজেদের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবেন জিমি–আমিরুলরা।

জেলে-কন্যা লিকার হাতে জাতীয় ব্যাডমিন্টনের শিরোপা, কাঁদলেন মা-মেয়ে

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।