গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৬:৩৯ এএম  ||  প্রকাশের তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:১১ পিএম

বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

পাবনার আতাইকুলায় বিএনপির এক নেতাসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)। তিনি পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অন্যজন তার সহযোগী একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের ব্যবসায়িক অফিস। সেখানে সন্ধ্যায় রিপন ও সালাম বসে ছিলেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫-৭ জনের একদল দুর্বৃত্ত এসে তাদের ওপর কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত রিপন ও সালামকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা। 

তিনি বলেন, ৫-৭ জনের একদল দুর্বৃত্ত গুলি করতে করতে সালামের অফিসে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমরা ঘটনাস্থলে রয়েছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।