বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে দরপতন দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্পট মার্কেটে রুপার দাম ২ দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ৬৭ ডলারে নেমেছে।
একই সময়ে প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫০২ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্যালাডিয়ামের দামও কমেছে। ধাতুটির স্পট মূল্য শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে। বাজারে মূল্যবান ধাতুগুলোর এ দরপতন বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে।
এ ছাড়া বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৫৫ মিনিটে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২ দশমিক ১৯ ডলারে দাঁড়ায়।
পাশাপাশি ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য কমেছে শূন্য দশমিক ৪ শতাংশ। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ৩৫ ডলার।
সূত্র: নতুন আরএসএস সোর্স