গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০১:১৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:৩১ এএম

প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করব না: তাশরীফ
প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব, তবু ইমান বিক্রি করবেন না বলে মন্তব্য করেছেন আলোচিত ধর্মীয় বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফ।। তিনি বলেছেন, আমরা আল্লাহর গোলাম, কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। স্ট্যাটাসে জুবায়ের আহমাদ তাশরীফ লেখেন, ‘প্রয়োজনে সব মাহফিল বন্ধ করে দেব। তবুও ঈমান বিক্রি করব না। আমরা আল্লাহর গোলাম। কোনো ব্যক্তি বা টাকার গোলাম নই।’ এর আগে গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীর প্রতি যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। শিক্ষার্থীর বাবা কর্তৃক ওই শিক্ষককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর তার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দেন তাশরীফ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। পরে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান তিনি। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে তার বাবার অভিযোগ। এক ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ তোলেন। পরে এসব অভিযোগের জবাবে নিজের মাকে নিয়ে ভিডিও প্রকাশ করেন তাশরীফ। সেখানে তার মা ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।