গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০২:১৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৫:৩৮ এএম

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয়টি হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বৈঠক হয়। সেখানে দুই পক্ষ সংলাপের মাধ্যমে হুতি ও সৌদি আরবের মধ্যকার সংঘাত মেটানোর বিষয়ে একমত হয়েছিল। এর পরই এসব হামলার খবর এল।

ওই বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার পর দুই পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য এলেও হুতি ও সৌদি আরব একে অপরের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। দেশটির পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণের নাজরান অঞ্চল পর্যন্ত বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে এক সৌদি নাগরিক আহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানান, ধ্বংসাবশেষের আঘাতে একটি বাড়ি ও একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়াহিয়া সারির বিবৃতি অনুযায়ী, হুতিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাস তানুরা তেল শোধনাগারে এবং আবকাইক এলাকায় সৌদি আরামকোর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। এ ছাড়া একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, ড্রোন দিয়ে দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রাবিগ তেল শোধনাগারে হামলার দাবি করেছে তারা। নাজরান অঞ্চলে সৌদি সামরিক বাহিনীর একটি সদর দপ্তরেও হামলার কথা জানিয়েছে হুতিরা।

তবে হুতিদের এসব দাবির পক্ষে কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সৌদি-হুতি যুদ্ধে বাংলাদেশের শ্রমিক কেন আলোচনার কেন্দ্রে

গতকাল হুতি মুখপাত্রের হামলার দাবির আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে যাওয়ার সময় তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানান।

সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের

সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের আঘাতে রিয়াদে এক সৌদি নাগরিক আহত হয়েছেন। সংস্থাটির মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদ সংস্থাকে জানান, ধ্বংসাবশেষের আঘাতে একটি বাড়ি ও একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষেপণাস্ত্র দুটি ধ্বংসের খবর প্রকাশের আগে রিয়াদ ও আল-খারজ প্রদেশ এবং নাজরান শহরে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।