গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৭:০১ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০২:৩৪ পিএম

নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
নাবলুসে হজরত ইউসুফের (আ.) সমাধিতে ইসরায়েলি সেনাদের অভিযান
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে হজরত ইউসুফ (আ.)-এর সমাধিতে অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। একই সঙ্গে শহরটির আশপাশের কয়েকটি গ্রামেও ব্যাপক তল্লাশি ও অভিযান পরিচালনা করেছে তারা। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে শুক্রবার (৩০ অক্টোবর) আলজাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি সেনারা পূর্ব নাবলুসে প্রবেশ করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত হজরত ইউসুফের (আ.) সমাধিস্থলে অভিযান চালায় তারা। এরপর আশপাশের কয়েকটি গ্রামে অভিযান চালিয়ে বিভিন্ন বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানো হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তছনছ করার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযানে তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।