গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:২৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১২:৩১ পিএম

মক্কা অঞ্চলে ড্রোন হামলা, ভূপাতিতের দাবি সৌদি জোটের

জাতীয়
গণমাধ্যম ডেক্স
মক্কা অঞ্চলে ড্রোন হামলা, ভূপাতিতের দাবি সৌদি জোটের

সৌদি আরবের মক্কা অঞ্চলের আকাশে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে সৌদি জোটের এ দাবি প্রত্যাখ্যান করেছে হুতি গোষ্ঠী।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জানানো হয়, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা মক্কা অঞ্চলের আকাশে একটি হুতি ড্রোন শনাক্ত করে এবং সেটি সফলভাবে ভূপাতিত করে।

তবে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, সৌদি ভূখণ্ড লক্ষ্য করে আজ কোনো অভিযান পরিচালনা করেনি তাদের সংগঠন।

এক বিবৃতিতে তিনি আরও বলেন, তাদের সামরিক অভিযান মূলত তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়।

এদিকে ড্রোনটি কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল কিংবা সেটির নির্দিষ্ট লক্ষ্য কী ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি জোটের দাবি ও হুতিদের পাল্টা বক্তব্যের পর ঘটনাটি নিয়ে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: আলজাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।