গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১০:২০ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:৫৪ এএম

আবারও কমলো স্বর্ণের দাম, শনিবার ভরিপ্রতি যে দামে বিক্রি হবে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আবারও কমলো স্বর্ণের দাম, শনিবার ভরিপ্রতি যে দামে বিক্রি হবে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দামে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালঙ্কারে সর্বোচ্চ এক হাজার ৬৩৩ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এ দামেই শনিবার (৩১ অক্টোবর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হবে।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করা হয়। নতুন করে আর কোনো পরিবর্তন না আসায় শনিবারও একই দামে স্বর্ণ কেনাবেচা হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এর আগের দিন এ দাম ছিল দুই লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। ফলে প্রতি ভরিতে দাম কমেছে এক হাজার ৬৩৩ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৩ হাজার ৪২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে এক লাখ ৮২ হাজার ৯৪৯ টাকায়।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

উল্লেখ্য, নতুন এই মূল্য কার্যকর থাকায় শনিবারও নির্ধারিত দামেই দেশের বাজারে স্বর্ণালঙ্কার বিক্রি করবেন ব্যবসায়ীরা।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।