গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৪৬ এএম

হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ, টিপু-লিটনকে দল থেকে বহিষ্কারের দাবি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হুইপ অপুর বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ, টিপু-লিটনকে দল থেকে বহিষ্কারের দাবি

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সমাবেশ থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু মাদবর এবং শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কারসহ বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ এবং  তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (‎৩০ অক্টোবর) বিকালে ডামুড্যা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শাহাদাৎ হোসেন।

সমাবেশে বক্তারা গত ২৮ সেপ্টেম্বর হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া মাহাবুব মোর্শেদ টিপু মাদবর ও নজরুল ইসলাম লিটন মুন্সির বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গনে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তারা।‎

সমাবেশে উজ্জ্বল সিকদার বলেন, ‘হুইপ মিয়া নুরুউদ্দিন আহাম্মেদ অপু সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত  কৃষি বিশ্ববিদ্যালয় ডামুড্যূাতেই হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে। তবে কাউকে ব্যক্তিগতভাবে হেয়-প্রতিপন্ন করা কিংবা মানহানিকর বক্তব্য দেওয়া কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।’ কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করারও আহ্বান জানান তিনি।‎

সমাবেশে বক্তারা আরও বলেন- রাজনৈতিক মতবিরোধের কারণে ব্যক্তিগত আক্রমণ বা অসম্মানজনক বক্তব্য রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের বক্তব্যের বিষয়ে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রতিবাদ সমাবেশ থেকে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর বিরুদ্ধে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে টিপু মাদবর ও লিটন মুন্সিকে দল থেকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতাকর্মীরা।‎

এ সময় ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, উপজেলা আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের সভাপতি উজ্জ্বল সিকদার, রেজাউল করিম শ্যামল বেপারি, দাদন খান,হান্নান মাদবর, ডামুড্যা পৌরসভা আহবায়ক কমিটির সদস্য মো. আলমগীর মাদবর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মেহেদী, যুবদল নেতা তোফায়েল ইসলাম, উপজেলা বিএনপি সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।