প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৪০ পিএম || প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬, ১১:২০ পিএম
কুমিল্লার নাঙ্গলকোটে হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার উত্তর বায়রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানর ওসি শাহীনূর ইসলাম।
গ্রেপ্তার হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদ বদরপুর গ্রামের সাবেক এমপি জয়নাল আবেদীন ভূঁইয়ার ভাতিজা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছিরের ছোট ভাই।
নাঙ্গলকোট থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহাদাত হোসেন জানান, হাসান খোরশেদ ভূঁইয়া ফরহাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলার শুক্রবার সন্ধ্যায় উপজেলার উত্তর বায়রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে রাখা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা আদালতে পাঠানো হবে।
সূত্র: নতুন আরএসএস সোর্স