গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৩৯ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৩:২৩ এএম

আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
আবারও ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হওয়া ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। একই বছর আবারও একটি ফুটবল বিশ্বকাপ জিতল দেশটি। ছেলেদের ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিয়ার্ডরা। আজারবাইজানের বাকুতে ১৮৯টি দেশ নিয়ে প্রথম আয়োজন হল অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ। যেখান লড়েছে বাংলাদেশও। লাল-সবুজের প্রতিনিধিদের আসরে অবস্থান ১৩০তম। আর সবাইকে পিছে ফেলে চ্যাম্পিয়ন হল স্পেন। শুক্রবার রাতে ম্যাচে বেশ আধিপত্য ধরে রাখে জুনিয়র স্প্যানিয়ার্ডরা। ম্যাচের ১২ মিনিটে থিয়াগো পোলোর গোলে লিড নেয় তারা। ২৩তম মিনিটে ব্রুনো ফের্নান্দেজের গোলে ব্যবধান দিগুণ করে স্পেন। ৩৬ মিনিটে তৃতীয় গোলটি করেন অ্যাড্রিয়ান বিয়েলসা। ৪০ মিনিটে ম্যাচ শেষে পর্যন্ত আর ব্যবধান কমাতে পারেনি চেকরা। ৩-০ গোলে জয় নিয়ে প্রথম আসরে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।