গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০২:১৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৭ এএম

সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সমাজকল্যাণে অবদানের জন্য সম্মাননা পেল স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন
মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যানসার’ শীর্ষক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের কাছ থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশরাফুল আলম হান্নান। এ সময় আরও উপস্থিত ছিল ট্যালেন্ট শার্পনারের ব্যবস্থাপনা পরিচালক সায়েকা হক এবং স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পরিচালক ডেভেলপমেন্ট অ্যাডভোকেট তাসলিম হোসেন। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় আশরাফুল আলম হান্নান বলেন, মানুষের কল্যাণে কাজ করার সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এ স্বীকৃতি ফাউন্ডেশনের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে নতুন অনুপ্রেরণা জুগিয়েছে।  তিনি আরও বলেন, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের পথচলা কোনো পুরস্কার বা সম্মাননার প্রত্যাশায় নয়। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানুষের মুখে হাসি ফোটানো এবং মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় একটি সুন্দর সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। তিনি মনে করেন, এ সম্মাননা সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীর সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও আরও বেশি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। সংগঠনটির উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে ১৯৮ জন প্রতিবন্ধী ব্যক্তিকে কৃত্রিম পা সংযোজন, ৩১৭ জনকে স্বাবলম্বী করা, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান, শতাধিক শিক্ষার্থীর ইন্টার্নশিপ ও চাকরির ব্যবস্থা, গৃহহীনদের ঘর নির্মাণ, ‘স্বপ্ননিয়ে নিবাস’ প্রতিষ্ঠা, হুইলচেয়ার ও টিউবওয়েল বিতরণ, প্রবীণদের সহায়তা, শহীদ মিনার নির্মাণ, রক্তদান, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং বন্যা ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সেবা, আত্মনির্ভরশীলতা ও দেশপ্রেমকে ধারণ করে একটি কল্যাণমুখী সমাজ গঠনই স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।