গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৬:০৬ এএম

কবি সুকান্তের জন্মশতবর্ষ উপলক্ষে পিপলস ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কবি সুকান্তের জন্মশতবর্ষ উপলক্ষে পিপলস ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে (পিইউবি) সৃজনশীল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেন্টারে ‘দ্য সুকান্ত সেন্টেনারি কনক্লেভ’র দ্বিতীয় পর্বের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষ উদযাপন ও জন কিটসের সঙ্গে তুলনামূলক শ্রদ্ধার্ঘ্য’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি সাহিত্যের দুই কালজয়ী কবির সাহিত্যকর্ম, মানবতাবোধ ও সৌন্দর্যচেতনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সহ-সম্পাদক মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মুহাম্মদ নাজমুল হাসান, সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং স্কুল অব অ্যাপ্লাইড সায়েন্সেসের ডিন মো. মাসুদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসরুল মওলা। প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, তরুণ প্রজন্ম জন কিটসের সৌন্দর্যচেতনা ও সুকান্ত ভট্টাচার্যের মানবিক দায়বদ্ধতার আদর্শ ধারণ করে জ্ঞান, মনন ও বিবেকের সমন্বয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ড তরুণদের মানবিক মূল্যবোধ বিকাশে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের সৃজনশীল ও সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশনার মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্য ও জন কিটসের সাহিত্যিক উত্তরাধিকারকে স্মরণ করা হয়। দুই কবির জীবনদর্শন, মানবিক চেতনা ও সাহিত্যিক অবদানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠান বাংলা ও ইংরেজি সাহিত্যের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধনের এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। সাহিত্য, সৃজনশীলতা ও সংস্কৃতির সমন্বয়ে আয়োজিত এ অনুষ্ঠান কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনে বিশেষ মাত্রা যোগ করে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।