প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ পিএম || প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পিএম
রাজধানীর মিরপুর-১০ এলাকায় পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। রোববার (১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ সংঘর্ষ প্রতিবেদন লেখা পর্যন্ত অব্যাহত ছিল। এতে মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
সকালে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন। তাদের প্রধান দাবি, মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। এ দাবিতে সড়ক অবরোধের একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের কারণে মিরপুরের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। আশপাশের এলাকায় সৃষ্টি হয়েছে যানজট ও ভোগান্তি।
এদিকে, আজ রোববার সচিবালয়ে পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে মজুরি বোর্ড ঘোষণার মধ্যেই শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র: কালবেলা