গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:২৫ পিএম  ||  প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ০৪:৫০ পিএম

ব্যালন ডি'অর ভোটে মেসির পছন্দের তালিকায় আলজেরিয়ান তরুণ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
ব্যালন ডি'অর ভোটে মেসির পছন্দের তালিকায় আলজেরিয়ান তরুণ

অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের জন্য নির্ধারিত সম্মানজনক ‘কোপা ট্রফি’ জয়ে এক বুন্দেসলিগা উদীয়মান তারকার নাম দিয়ে চমকে দিয়েছেন লিওনেল মেসি।

ভোটের আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল। সেখানে দেখা যাচ্ছে, আলজেরিয়া ও বায়ার লেভারকুসেনের তরুণ তুর্কি ইব্রাহিম মাজাকে সেরা তিনে জায়গা দেওয়া একমাত্র জুরি সদস্য আর্জেন্টিনার কিংবদন্তি মহাতারকা মেসি।

প্রতিবছর অনূর্ধ্ব-২১ সেরা ফুটবলারের হাতে ওঠে কোপা ট্রফি। মর্যাদাপূর্ণ এই পুরষ্কারের ভোটদান প্রক্রিয়ায় অংশ নেন কেবল সাবেক ব্যালন্ড’অর জয়ীরা। সেই তালিকায় মেসির পাশাপাশি আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, উসমান দেম্বেলে কিংবা জার্মানির লোথার মাতাউস, ম্যাথিয়াস সামার ও কার্ল-হাইন্ৎস রুমেনিগের মতো হেভিওয়েট নামগুলো।

অধিকাংশ জুরি সদস্যই বার্সেলোনার দুই বিস্ময় বালক লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সির পাশাপাশি পিএসজির তরুণ মিডফিল্ডার ওয়ারেন জাইর-এমারিকে বেছে নিয়েছিলেন সেরা তিনে। মেসিও নিজের তালিকায় ইয়ামাল ও কুবার্সিকেই রেখেছিলেন, তবে বাকি খালি জায়গাটি তুলে দেন ইব্রাহিম মাজার হাতে।

মেসির এমন সিদ্ধান্তের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, ২০২৬ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে ইন্টার মায়ামি তারকার নজর কাড়েন ২০ বছর বয়সী লেভারকুসেন উইঙ্গার মাজা।

বিশ্বকাপের গ্রুপ ‘জে’-র উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেসির আর্জেন্টিনা ও মাজার আলজেরিয়া। ম্যাচে আশি মিনিটের মাথায় মাঠ ছাড়েন মেসি, অন্যদিকে ৮২ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন মাজা।

সেই ম্যাচে আলজেরিয়া ৩-০ গোলে হেরে গেলেও পরবর্তীতে জর্ডানকে হারিয়ে এবং অস্ট্রিয়ার সাথে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয়। তবে নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলের হারে বিদায় নিতে হয় তাদের।

চারটি ম্যাচেই শুরুর একাদশে থাকলেও কোনো গোল বা অ্যাসিস্টের দেখা পাননি মাজা। তবে ক্লাবের জার্সিতে গল্পটা একবারে ভিন্ন। নতুন কোচ কার্লেস মার্তিনেজের অধীনে বায়ার লেভারকুসেনে গ্রীষ্মের পর থেকেই বেশ ধারাবাহিক এই ২০ বছর বয়সী তরুণ।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে মাঠে নেমে ইতোমধ্যেই ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট ঝুলিতে পুরেছেন তিনি। ২০২৫ সালের গ্রীষ্মে ওয়ার্কসএল (লেভারকুসেন)-এ যোগ দেওয়া এই তরুণ ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির সাথে চুক্তিবদ্ধ।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।