গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৩৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০১:৪২ পিএম

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

জাতীয়
গণমাধ্যম ডেক্স
বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয়ের অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত এ ব্রিফিংয়ে তিনি বলেন, সৌদি সরকার কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা বাংলাদেশকে ফেরত দিয়েছে।

মন্ত্রী জানান, ফেরত পাওয়া অর্থ শিগগির সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে দেওয়া হবে।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।