প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৯:৩৭ পিএম || প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম
পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া হাটে প্রকাশ্যে গুলি করে দুজনকে হত্যার ৪৮ ঘণ্টা পর মামলা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নিহত রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা মামলার তথ্য নিশ্চিত করে বলেন, নিহত রিপন হোসেনের ভাই রুবেল হোসেন আজ বিকেলে একটি মামলা করেছেন। আইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পাবনা সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫৪) ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন হোসেন (৪০)।
নিহত আব্দুস সালাম ধর্মগ্রাম এলাকার আরজ আলীর ছেলে। তিনি পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। রিপন একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে এবং সালামের সহযোগী ছিলেন।
সূত্র: নতুন আরএসএস সোর্স