গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৭:৫৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৪:১১ পিএম

গোলাম পরওয়ারকে ই-রিকশার নিবন্ধন নিয়ে শাহে আলমের খোঁচা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
গোলাম পরওয়ারকে ই-রিকশার নিবন্ধন নিয়ে শাহে আলমের খোঁচা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টির বেশি ই-রিকশা রয়েছে। এবং তিনি এসব রিকশার মধ্যে মাত্র পাঁচটির নিবন্ধন পাবেন বলে খোঁচা দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, আমি জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বলব, আপনিও আতঙ্কিত হবেন না। ৭০০টি ই-রিকশার মধ্যে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের নামে ৭০০টির বেশি ই-রিকশা থাকলেও তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। বাকি ই-রিকশাগুলো নিবন্ধন করতে হবে অন্য ব্যক্তিদের নামে।’

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালায় এ নিয়ম করা হয়েছে।’

নতুন বিধিমালা অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি ই-রিকশা নিবন্ধন করা যাবে। সোমবার (২ নভেম্বর) থেকে সিটি করপোরেশনগুলো নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল করলেও সেগুলোর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ছিল না। সিটি কর্পোরেশন আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সংশোধন এনে নিবন্ধনের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। এর আলোকে বিধিমালা প্রণয়ন করে সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিবন্ধনের পর ই-রিকশা নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাচল করবে। যেসব সড়কে বাস চলাচল করে, সেসব সড়কে ই-রিকশা চলতে পারবে না। নিবন্ধনের এক মাস পর কার্যক্রমের অগ্রগতি ও অবৈধ ই-রিকশা চলাচল বন্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।’

 উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আমি জামায়াতের সেক্রেটারি জেনারেলকে বলব, আপনিও আতঙ্কিত হবেন না। ৭০০টি ই-রিকশার মধ্যে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের নামে ৭০০টির বেশি ই-রিকশা থাকলেও তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। বাকি ই-রিকশাগুলো নিবন্ধন করতে হবে অন্য ব্যক্তিদের নামে।’

তিনি বলেন, ‘সিটি কর্পোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালায় এ নিয়ম করা হয়েছে।’

নতুন বিধিমালা অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি ই-রিকশা নিবন্ধন করা যাবে। সোমবার (২ নভেম্বর) থেকে সিটি করপোরেশনগুলো নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশে ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল করলেও সেগুলোর নিবন্ধনের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা ছিল না। সিটি কর্পোরেশন আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় সংশোধন এনে নিবন্ধনের আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। এর আলোকে বিধিমালা প্রণয়ন করে সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নিবন্ধনের পর ই-রিকশা নির্ধারিত নিয়ম অনুযায়ী চলাচল করবে। যেসব সড়কে বাস চলাচল করে, সেসব সড়কে ই-রিকশা চলতে পারবে না। নিবন্ধনের এক মাস পর কার্যক্রমের অগ্রগতি ও অবৈধ ই-রিকশা চলাচল বন্ধে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানানো হবে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।