গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৪:৪০ এএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ০৪:০৪ পিএম

সাপাহার সীমান্তে বিএসএফের হাতে কিশোর আটক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সাপাহার সীমান্তে বিএসএফের হাতে কিশোর আটক

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১ নভেম্বর) রাতের কোনো একসময় সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্তের ২৩৫/১ এস পিলার এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেন। 

বিষয়টি জানতে পেরে ভারতের ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের পান্নাপুর ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও কিশোর হাসিফ রহমানকে আটক করতে সক্ষম হন বিএসএফের সদস্যরা।
 
আটককৃত হাসিফ রহমান (১২) গোদাগাড়ী উপজেলা সদরের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে।

এ বিষয়ে ১৬ বিজিবি ব্যাটালিয়নের হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল ওয়াদুদ জানান, লোকমুখে শিশুটিকে আটকের বিষয়টি তিনি শুনেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পান্নাপুর বিএসএফ ক্যাম্পে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।