প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০১:৫৬ এএম || প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৫:১১ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে পরিবেশ রয়েছে। নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটকেন্দ্রের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কমিশন।
সূত্র: রাইজিংবিডি