গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০১ নভেম্বর, ২০২৬, ১০:৪২ পিএম

চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

জাতীয়
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রামে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ছত্রপাড়া মাজার সংলগ্ন সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার আব্দুর রহিম বাদশা (৩২) ডাবুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হিংগলা নতুন পাড়া মিয়া মেম্বারের বাড়ির মৃত রাজা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় জরুকুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ‘Made In USA’ লেখা একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিভর্তি ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে রাত ৯টা ৩৫ মিনিটে বিধি মোতাবেক আলামত জব্দ করা হয়। এ ঘটনায় এসআই মোহাম্মদ আমিন বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

রাউজান থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।