গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ১০:০৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:০১ এএম

হরমুজ প্রণালিতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হরমুজ প্রণালিতে ফের বাণিজ্যিক জাহাজে হামলা

হরমুজ প্রণালিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও এ তথ্য জানিয়েছে।

সোমবার সংস্থাটি জানায়, অন্য একটি বাণিজ্যিক জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে এ ঘটনার খবর পাওয়া গেছে।

তবে হামলার শিকার জাহাজটির নাম, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। একই সঙ্গে কারা এ হামলা চালিয়েছে, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে এ ঘটনা সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।