শারীরিক প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি অদম্য মেধাবী কলি রানীকে। দুই হাতের আঙুল না থাকলেও ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৩.৫০ পেয়েছেন তিনি। তার এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
কলি রানী রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে। তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট তিনি। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান... বিস্তারিত