গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৯:৫৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:২০ পিএম

জামায়াত জোট ছাড়লে তিন খণ্ড হবে এনসিপি: আবু হানিফ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
জামায়াত জোট ছাড়লে তিন খণ্ড হবে এনসিপি: আবু হানিফ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেরিয়ে এলে দলটি তিন খণ্ডে বিভক্ত হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। সোমবার (০২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এমন মন্তব্য করেন। ফেসবুক পোস্টে আবু হানিফ বলেন, ‘এনসিপি জামায়াত জোট ছাড়ছে এমন কিছু সংবাদ দেখা যাচ্ছে। তবে বাস্তবতা ভিন্ন। জামায়াত ছাড়া এনসিপি রাজনৈতিকভাবে নিঃস্ব বলা যায়। জোট ছাড়ার আওয়াজটা মূলত এনসিপির একটা কৌশল। সামনে স্থানীয় নির্বাচন, সেই নির্বাচনে জামায়াতের কাছ থেকে বেশি সুবিধা নিতে মূলত জোট ছাড়ার ফাঁকা আওয়াজ দিচ্ছে। এই আওয়াজ দিলে জামায়াত এনসিপিকে স্থানীয় নির্বাচনে বেশি সুবিধা দিয়ে হলেও তাদের রাখবে।’ তিনি লেখেন, এনসিপি মূলত সেই সুযোগটার জন্যই জোট ছাড়ার কথা বলছে। যদিও এনসিপি জামায়াতকে ছাড়তে পারবে না, তার দুইটা কারণ। প্রথমত, জামায়াত জোট ছাড়লে এনসিপি তিন খণ্ডে বিভক্ত হবে। এক খণ্ডে সাবেক শিবির, এক খণ্ড সাবেক পরিষদ আর আরেক খণ্ড সাধারণ যারা।  দ্বিতীয়ত, তৃণমূলে আসলে এনসিপি বলতে কিছু নাই, যাহা জামায়াত তাহাই এনসিপি। ফলে এই বাস্তবতায় জামায়াত জোট কখনোই ছাড়তে পারবে না এনসিপি। 

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।