গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০২:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৬:৪৮ পিএম

৪৪তম বিসিএসের এক প্রার্থীকে পিএসসির পরীক্ষায় অযোগ্য ঘোষণা

জাতীয়
গণমাধ্যম ডেক্স
৪৪তম বিসিএসের এক প্রার্থীকে পিএসসির পরীক্ষায় অযোগ্য ঘোষণা
৪৪তম বিসিএসের এক প্রার্থীকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরের পরীক্ষাগুলোতে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা করা হয়েছে। প্রবেশপত্র টেম্পারিং বা পরিবর্তন করার অভিযোগে পিয়াল দে আকাশ নামের ওই প্রার্থীকে এই শাস্তি দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪-এর ১৬(১) বিধি অনুযায়ী ৪৪তম বিসিএসের প্রার্থী পিয়াল দে আকাশকে কমিশন আয়োজিত পরবর্তী পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হয়েছে। পিয়াল দে আকাশের বাবার নাম অজয় কুমার দে ও মায়ের নাম শিউলি রানী ধর। প্রবেশপত্র টেম্পারিং বা পরিবর্তন করায় সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী ওই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।