গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:০৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৭:৩৩ পিএম

এআই বিজনেস সামিটে এন্টারপ্রাইজ প্রযুক্তি নিয়ে অংশ নিচ্ছে স্টার টেক

জাতীয়
গণমাধ্যম ডেক্স
এআই বিজনেস সামিটে এন্টারপ্রাইজ প্রযুক্তি নিয়ে অংশ নিচ্ছে স্টার টেক

আগামী ৫ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ অংশগ্রহণ করতে যাচ্ছে দেশের প্রযুক্তি খাতে উদ্ভাবনী ও আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এই সামিটের আয়োজন করছে।

সামিটে স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের আধুনিক এআই এন্টারপ্রাইজ সলিউশনস উপস্থাপন করবে। এর আওতায় থাকছে-

- এআই লাইভ অ্যান্ড রিয়েল-টাইম মিটিং ইন্টেলিজেন্স: মিটিংয়ের আলোচনা থেকে স্বয়ংক্রিয়ভাবে গুরুত্বপূর্ণ তথ্য, সিদ্ধান্ত, কার্যপরিকল্পনা ও ব্যবসায়িক ইনসাইট তৈরি।

- এআই ওয়ার্কফ্লো সার্ভেলিয়েন্স সলিউশন: এআই প্রযুক্তির মাধ্যমে কার্যক্রম পর্যবেক্ষণ, ওয়ার্কফ্লো মনিটরিং এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি।

- এআই সাইবার সিকিউরিটি সলিউশন: উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে সাইবার হুমকি শনাক্তকরণ, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং প্রতিষ্ঠানের ডিজিটাল সুরক্ষা জোরদার।

স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের এই অংশগ্রহণের মাধ্যমে দেশের করপোরেট ও এন্টারপ্রাইজ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরের নতুন সম্ভাবনা তুলে ধরা হবে।

সামিটের বিস্তারিত:

তারিখ: ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

সময়: দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা

স্থান: বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা

যৌথ আয়োজক: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংশ্লিষ্ট করপোরেট প্রতিষ্ঠান, ব্যবসায়ী, প্রযুক্তিবিদ এবং আগ্রহী দর্শনার্থীদের সামিটে উপস্থিত হয়ে তাদের এআই এন্টারপ্রাইজ সলিউশনশ সম্পর্কে জানার ও সরাসরি অভিজ্ঞতা নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।