গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৪ নভেম্বর, ২০২৬, ০৪:২৪ এএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:১৬ পিএম

‘শ্রমিকদের আন্দোলনে উসকানি দাতাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে’

জাতীয়
গণমাধ্যম ডেক্স
‘শ্রমিকদের আন্দোলনে উসকানি দাতাদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে’
শ্রমিক সংগঠনের ভেতরে ঢুকে একটি পক্ষ উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান।   সোমবার (২ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়িতে শ্রমিকদের আন্দোলন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ‘পতিত সরকারের কিছু দোসর শ্রমিক নেতা সংগঠনের ভেতরে প্রবেশ করে আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে। বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিও এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’ তিনি বলেন, ‘শ্রমিক সংগঠনের ভেতরে অনুপ্রবেশ করে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।’

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।