গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৮:২৮ পিএম

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ওমর ছাকি পলাশসহ পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় দুজন এবং ওয়ারেন্টভুক্ত আসামি তিনজন। সোমবার (২ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস পলাশ, বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্বেতপুর গ্রামের আ. গফুর সরদারের ছেলে জহিরুল ইসলাম, সিআর মামলার আসামি ফকরাবাদ গ্রামের খায়বার গাজীর ছেলে সাইফুল গাজী, উত্তর গোদাড়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ছবেদ আলী গাজী ও সিসি মামলার আসামি বাসুদেবপুর গ্রামের ছবেদ আলী গাজীর ছেলে আবু রাশেদ গাজী। 

এ বিষয়ে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুল বলেন, বিশেষ অভিযানে চেয়ারম্যানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।