গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:০৮ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০২ নভেম্বর, ২০২৬, ০৪:৩০ পিএম

পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
পাখিদের নিরাপদ আবাস গড়তে রাজশাহী বন্ধুসভার উদ্যোগ

প্রকৃতির সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের পাশাপাশি পাখিদেরও প্রয়োজন নিরাপদ আবাস। নগরায়ণ, গাছপালা কমে যাওয়া এবং প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার ফলে পাখিদের নিরাপদ আশ্রয়ের সংকট ক্রমেই বাড়ছে। এমন বাস্তবতায় পাখিদের জন্য নিরাপদ আশ্রয় তৈরির উদ্যোগ নিয়েছে রাজশাহী বন্ধুসভা।

এ উদ্যোগের মাধ্যমে পাখিদের জন্য নিরাপদ বসবাসের পরিবেশ তৈরির পাশাপাশি মানুষের মধ্যে প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন বন্ধুরা। তাঁদের বিশ্বাস, প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণেরই রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই মানুষের পাশাপাশি পাখিদের বেঁচে থাকা ও নিরাপদে বিচরণের পরিবেশ নিশ্চিত করাও আমাদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ব।

পাখিদের নিরাপদ আবাসের জন্য বাসা তৈরি করছেন বন্ধুরা।

বন্ধুসভার এই উদ্যোগ কেবল পাখিদের আশ্রয় তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং প্রকৃতির প্রতি ভালোবাসা, জীবের প্রতি সহমর্মিতা এবং পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার একটি সচেতনতামূলক প্রয়াস। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পাখি ও প্রকৃতির প্রতি মমত্ববোধ জাগিয়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতি, রাজশাহী বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।