প্রিন্ট এর তারিখঃ ২৯ অক্টোবর, ২০২৬, ০৪:১৬ এএম || প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬, ০৮:৩৩ এএম
জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, বাজেয়াপ্ত হতে পারে সম্পত্তি
ইরানের অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে নতুন মামলায় এই রায় দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই বছরের জন্য বিদেশযাত্রা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী মোস্তফা নিলি। […]