গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০১:১৪ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম

হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
হরমুজ ও কেশম দ্বীপে ৩ মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

হরমুজ প্রণালি ও কেশম দ্বীপের কাছে তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এর মধ্যে দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন কেশম দ্বীপের দক্ষিণে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। অন্যটি এমকিউ-৯ সামরিক ড্রোন, যা হরমুজ প্রণালির পূর্বদিকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। খবর মেহর নিউজের।

আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের উন্নত ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে কেশম দ্বীপের দক্ষিণে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ভূপাতিত করা হয়েছে। এ নিয়ে এ ধরনের আটক মার্কিন ড্রোনের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে।

বিবৃতিতে আরও বলা হয়, এসব ড্রোন ব্যবহার করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এ ঘটনাকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের জন্য পরাজয়ের তালিকায় আরেকটি অধ্যায় হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি।

পৃথক আরেক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি উন্নত মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে।

বাহিনীটির জনসংযোগ দপ্তর জানায়, এটি এ ধরনের ভূপাতিত হওয়া ৫৫তম ড্রোন। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের নতুন উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটিকে লক্ষ্যবস্তু করে। ব্যবস্থাটি ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে পরিচালিত হয়।

সূত্র : মেহর নিউজ

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।