গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:৫৬ পিএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১২:০৬ পিএম

সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে
১২ কেজি এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলটির নেতারা বলছেন, ‘সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।’ তারা অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন। সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, ‘সরকার গত দুই মাসে দফায় দফায় এলপিজি সিলিন্ডারের দাম মোট ৪৭৫ টাকা বাড়িয়েছে। এতে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মাসিক খরচে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়ও বেড়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘খুচরা বাজারে সরকারের নিয়ন্ত্রণ না থাকায় কয়েক শ টাকা বেশি দামে এলপিজি সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন মানুষ। এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। এতে পরিবহন ব্যয় আরও বাড়বে।’ খেলাফত মজলিসের আমির ও মহাসচিব বলেন, ‘এভাবে সরকারের একের পর এক অদূরদর্শী সিদ্ধান্তে জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।’ তারা অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার এবং জ্বালানি গ্যাস, তেলসহ দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানান।

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।