গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০২:১৭ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম

সোলার এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়
গণমাধ্যম ডেক্স
সোলার এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে শুরু হয়েছে দেশের প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এবারের সোলার এক্সপোর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। দেশের সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং এ খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সূত্র: কালবেলা

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।