গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৬ নভেম্বর, ২০২৬, ০৬:১৩ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ পিএম

লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

জাতীয়
গণমাধ্যম ডেক্স
লরির ধাক্কায় বাস উল্টে বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস উল্টে চাপা পড়ে মাইশা মুসফিরাত নামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই নারী শিক্ষার্থী। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালাস ফিলিং স্টেশনের পশ্চিম পাশে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষারত থাকা অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাইশা মুসফিরাত (২০) আইআইইউসি’র ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত শিক্ষার্থীদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

‎শিক্ষার্থীরা জানায়, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় তিন শিক্ষার্থী রাস্তা পার হওয়ার জন্য ঢাকামুখী লেনে তার পাশে অপেক্ষা করছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি লরি শিক্ষার্থীদের সামনে থাকা একটি মিনি বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি শিক্ষার্থীদের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে মারা যায় মাইশা মুসফিরাত। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

‎এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয়দিকে প্রায় ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।

‎বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম আলম বলেন, শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। 

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালযয়ের (আইআইইউসি) প্রক্টর প্রফেসর মোস্তফা মুনির চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, লরিচাপায় আমাদের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। 

সূত্র: নতুন আরএসএস সোর্স

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।