গণমাধ্যম
প্রিন্ট এর তারিখঃ ০৫ নভেম্বর, ২০২৬, ০৫:১১ এএম  ||  প্রকাশের তারিখঃ ০৩ নভেম্বর, ২০২৬, ০৩:৩৬ পিএম

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত

জাতীয়
গণমাধ্যম ডেক্স
কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুলে বিজ্ঞান ও আইসিটি মেলা অনুষ্ঠিত

কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘বিজ্ঞান ও আইসিটি মেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলায় বিভিন্ন শ্রেণি ও বিভাগের শিক্ষার্থীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তারা নিজেদের মৌলিক চিন্তা, সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনের মাধ্যমে বিজ্ঞান ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তির প্রতি আগ্রহ, সমস্যা সমাধানের দক্ষতা এবং নতুন কিছু আবিষ্কারের প্রত্যয় তুলে ধরে।

অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়-সম্পৃক্ত সবার সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ মেলাকে করে তোলে প্রাণবন্ত ও সফল। বিদ্যালয়ের স্পেশাল এডুকেশন প্রোগ্রাম ইউনিট বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরি প্রকল্প নিয়ে মেলায় অংশগ্রহণ করে। তাদের এ অংশগ্রহণ শিক্ষার অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, সৃজনশীলতা এবং প্রত্যেক শিক্ষার্থীর সক্ষমতা বিকাশের গুরুত্বকে তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের প্রকল্প ও প্রচেষ্টার প্রশংসা করে তাদের উৎসাহিত করেন। এ আয়োজনের মাধ্যমে কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হাতে-কলমে শিক্ষা, বৈজ্ঞানিক অনুসন্ধান, প্রযুক্তিনির্ভর দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

সূত্র: প্রথম আলো

সম্পাদক ও প্রকাশক: শামীম আহমেদ | বার্তা সম্পাদক: রফিকুল ইসলাম

© ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।